টুসু গানের সুরে পুরুলিয়ায় দশ বছরের উন্নয়নের কথা তুলে ধরা হচ্ছে বঙ্গধবনি যাত্রায়
দি নিউজ লায়নঃ 'সবুজসাথী সাইকেলে, আইসছে-যাছে স্কুলে, সবুজসাথী সাইকেলে'- টুসু গানের সুরে পুরুলিয়ায় দশ বছরের উন্নয়নের কথা তুলে ধরা হচ্ছে বঙ্গধবনি যাত্রার। এর আগে বঙ্গধনি যাত্রায় পথনাটকের মাধ্যমে সরকারের দশ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড দেওয়া হয়েছিল মানুষের ঘরে ঘরে। এবার আদি লোকসংগীত ঝুমুর টুসু ও বাউলকে ব্যবহার করছে পুরুলিয়ার তৃণমূল নেতৃত্বl এই জেলার সঙ্গে ওতোপ্রতো ভাবে জড়িত ঝুমুর, টুসু, বাউলl আর সামনেই রয়েছে পৌষ পার্বন। তাই টুসু গানকে বঙ্গধবনি যাত্রায় হাতিয়ার করছে তৃণমূল। টুসু,ঝুমুর ও বাউল গানের মাধ্যমে বঙ্গধ্বনি যাত্রায় গ্রামে গ্রামে পৌছে দিচ্ছে রিপোর্ট কার্ড। গানের সুরে সুরেই গত দশ বছরের উন্নয়নের কথা তুলে ধরা হচ্ছে।
বঙ্গধবনি যাত্রায় টুসু গানের মাধ্যমে দশ বছরের উন্নয়নের কথা তুলে ধরছেন এই জেলার লোকশিল্পী জোৎস্না দেবী। বাউল গানের মধ্যে তুলে ধরছেন পুরুলিয়ার বাউল শিল্পী রসরাজ মাহাত। ঝুমুর গানে সুর বেধেছেন ঝুমুর শিল্পী বিদ্যাধর মাহাত। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 নম্বর ব্লকের হরিপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বঙ্গ ধ্বনি কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাঁতন এর বিধায়ক বিক্রম প্রধান সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। ওই কর্মসূচিতে যোগদান করে বিধায়ক বিক্রম প্রধান ওই এলাকার বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দেন। সেই সঙ্গে তিনি গ্রামবাসীদের সাথে কথা বলে তাদের অভাব-অভিযোগের কথা শোনেন। তিনি গ্রামবাসীদের অভাব-অভিযোগ পূরণ করার আশ্বাস দেন। সেই সঙ্গে তাদের পাশে থাকার তিনি অঙ্গীকার করেন।
তিনি গ্রামবাসীদের বলেন কে কোথায় গেল তা নিয়ে আপনাদের কোন চিন্তা করতে হবে না। আপনাদের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন। তিনি আপনাদের দুয়ারে উন্নয়ন পৌঁছে দেবেন। আপনারা মমতার পাশে থাকুন। তিনি সবসময় মানুষের কাজ করেন এবং পাশে থাকেন। সেইসঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন, মমতার দৌলতে শুভেন্দু অধিকারী রাজ্যে শুভেন্দু অধিকারী হয়েছিলেন। উনি বিজেপিতে যোগদান করে মানুষের কাছে খলনায়ক তৈরি হয়েছেন। উনি একজন আদর্শ হীন মীরজাফর মানুষ। উনাকে মানুষ আর বিশ্বাস করবে না।
পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের ওরগঞ্জ এলাকায় বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প এর কথা তুলে ধরার পাশাপাশি তাদের অভাব অভিযোগ শুনলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা,এইদিন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ শুনেন এবং তাদের সাথে সৌজন্য বিনিময় করলেন জেলাপরিষদের সভাধিপতি। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা গ্রামবাসীদের বলেন মমতা না থাকলে আমরা আপনাদের পাশে আসতে পারতাম না। মমতা আপনাদের পাশে রয়েছে। তার নির্দেশ মতো আমরা কাজ করছি। কেউ মমতার উপরে নয়।

Post a Comment